SEBA Class 6 Science Chapter 9 Question Answer in Bengali

SEBA Class 6 Science Chapter 9 Question Answer in Bengali, দৈর্ঘ্যের পরিমাপ ও গতি

অধ্যায় ৯: দৈর্ঘ্যের পরিমাপ ও গতি

অনুশীলনী

১। স্তম্ভ I-এর প্রতিটি বস্তুকে স্তম্ভ II-এর সবচেয়ে উপযুক্ত এককের সঙ্গে মেলাও।

  • (a) ভবনের উচ্চতা — (ii) m (মিটার)
  • (b) দুটি শহরের মধ্যে দূরত্ব — (iv) km (কিলোমিটার)
  • (c) পেনসিলের দৈর্ঘ্য — (i) cm (সেন্টিমিটার)
  • (d) খাতা বা নোটবুকের পুরুত্ব — (iii ok) mm (মিলিমিটার)

২। নীচের দৈর্ঘ্য পরিমাপের জন্য উপযুক্ত উপকরণ (স্কেল বা ফিতা) নির্বাচন করো।

  • (a) একটি ভবনের উচ্চতা — ফিতা
  • (b) পেনসিলের দৈর্ঘ্য — স্কেল
  • (c) কাগজের ক্লিপের দৈর্ঘ্য — স্কেল
  • (d) গাছের পরিধি — ফিতা
  • (e) একটি রাবারের প্রস্থ — স্কেল
  • (f) একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য — ফিতা

৩। সত্য না মিথ্যা লেখো।

  • (a) 1 m = 100 cm
    উত্তর: সত্য।
  • (b) 5000 m = 5 cm
    উত্তর: মিথ্যা। 5000 m = 5 km।
  • (c) 2000 m = 2 cm
    উত্তর: মিথ্যা। 2000 m = 200000 cm।
  • (d) একটি ঘড়ির কাঁটার গতি রৈখিক গতির উদাহরণ।
    উত্তর: মিথ্যা। এটি বৃত্তীয় গতির উদাহরণ।
  • (e) সরলরেখায় হওয়া গতিকে দোলন গতি বলে।
    উত্তর: মিথ্যা। সরলরেখায় হওয়া গতিকে রৈখিক গতি বলে।

৪। সঠিক উত্তরের বৃত্তটি কালো রঙে পূর্ণ করো।

(i) নীচের কোনটি পর্যাবৃত্ত গতির উদাহরণ?

  • (a) একটি বাস সরলরেখায় চলছে
  • (b) একটি ঘড়ির দোলকের গতি
  • (c) একটি পড়ে যাওয়া বলের গতি
  • (d) সোজা হেঁটে যাওয়া একজন মানুষের গতি

উত্তর: (b) একটি ঘড়ির দোলকের গতি।

(ii) নীচের কোনটি বৃত্তীয় গতির উদাহরণ?

  • (a) একটি দোলকের গতি
  • (b) একটি চলন্ত রেল
  • (c) একটি সিলিং ফ্যানের চলন্ত ব্লেড
  • (d) একটি গতিশীল সাইকেল

উত্তর: (c) একটি সিলিং ফ্যানের চলন্ত ব্লেড।

৫। রূপান্তর করো।

(a) 250 মিলিমিটার থেকে মিটারে

আমরা জানি, 1000 mm = 1 m।

সুতরাং, 250 mm = 250 ÷ 1000 m = 0.25 m।

(b) 7.5 কিলোমিটার থেকে মিটারে

আমরা জানি, 1 km = 1000 m।

সুতরাং, 7.5 km = 7.5 × 1000 m = 7500 m।

(c) 3 মিটার থেকে সেন্টিমিটারে

আমরা জানি, 1 m = 100 cm।

সুতরাং, 3 m = 3 × 100 cm = 300 cm।

(d) 1.25 মিটার থেকে মিলিমিটারে

আমরা জানি, 1 m = 1000 mm।

সুতরাং, 1.25 m = 1.25 × 1000 mm = 1250 mm।

৬। তোমার বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব 2000 মিটার। এটিকে কিলোমিটারে পরিবর্তিত করো।

উত্তর:

আমরা জানি, 1000 m = 1 km।

সুতরাং, 2000 m = 2000 ÷ 1000 km = 2 km।

অতএব, বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার।

৭। সুতার সাহায্যে তোমার চারপাশের বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য, যেমন পেনসিল, কলম, জ্যামিতি বাক্স ইত্যাদি পরিমাপ করো। প্রতিটি দৈর্ঘ্য মিলিমিটার ও সেন্টিমিটারে প্রকাশ করে ফলাফলগুলি একটি তালিকায় লিপিবদ্ধ করো।

উত্তর (নমুনা):

  • পেনসিল — 16 cm = 160 mm
  • কলম — 14.5 cm = 145 mm
  • জ্যামিতি বাক্স — 18 cm = 180 mm

৮। তোমার শ্রেণিকক্ষে বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করো এবং সেগুলিকে দৈর্ঘ্যের ভিত্তিতে শ্রেণিভুক্ত করো: 10 সেন্টিমিটারের কম, 10 সেমি থেকে 1 মিটারের মধ্যে এবং 1 মিটারের বেশি।

উত্তর (নমুনা):

  • 10 সেন্টিমিটারের কম: রাবার, পেন্সিল কাটার, কাগজের ক্লিপ।
  • 10 সেমি থেকে 1 মিটারের মধ্যে: পাঠ্যপুস্তক, জ্যামিতি বাক্স, স্কেল, ডাস্টার।
  • 1 মিটারের বেশি: বেঞ্চের দৈর্ঘ্য, ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য, দরজার উচ্চতা।

৯। তোমার তিন বন্ধুকে একটি দেওয়ালের সামনে দাঁড়াতে বলো। দেওয়ালে তাদের উচ্চতা চিহ্নিত করো। এখন তাদের উচ্চতা পরিমাপ করো এবং প্রতিটি পরিমাপকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো।

উত্তর (নমুনা):

  • বন্ধু ১ — 142 cm = 1.42 m
  • বন্ধু ২ — 150 cm = 1.50 m
  • বন্ধু ৩ — 147 cm = 1.47 m

১০। তোমার চারপাশে বিভিন্ন ধরনের গতির যেমন—রৈখিক গতি, বৃত্তীয় গতি এবং দোলন গতি প্রত্যেকটির দুটি করে উদাহরণ দাও।

উত্তর:

রৈখিক গতি:

  • গাছ থেকে ঝরে পড়া ফল।
  • সোজা ট্র্যাকে চলন্ত ট্রেন।

বৃত্তীয় গতি:

  • বৈদ্যুতিক পাখার ব্লেডের গতি।
  • দড়িতে বাঁধা একটি বলকে ঘোরানো।

দোলন গতি:

  • দোলনায় দোদুল্যমান শিশুর গতি।
  • ঘড়ির দোলকের গতি।

আরও পড়ুন

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের অন্যান্য অধ্যায়ের প্রশ্নোত্তর পড়তে Class 6 Science Bengali Medium সম্পূর্ণ অধ্যায় তালিকা দেখো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top