আমাদের চারপাশের বায়ু – Class 3 | Chapter 8| EVS Question Answer | SEBA

আমাদের চারপাশের বায়ু – Class 3 EVS Question Answer | SEBA

বিষয়: পরিবেশ অধ্যয়ন (EVS)
শ্রেণি: তৃতীয়
অধ্যায়: ৮ – আমাদের চারপাশের বায়ু

পৃষ্ঠা ৫৩ – এসো বলি

প্রশ্ন: কী কী কাজে আমরা চারপাশের বায়ু অনুভব করতে পারি?

উত্তর: আমরা বেলুন ফোলালে, ঘুড়ি ওড়ালে, বাতাস বয়ে গেলে, ধুলো-বালি বা কাপড় উড়লে, গাছ-পাতা নড়লে এবং কাগজের চড়কি ঘোরালে চারপাশের বায়ু অনুভব করতে পারি।

পৃষ্ঠা ৫৪ – এসো করে দেখি

প্রশ্ন: পলিথিন ব্যাগ কেন ফুলে উঠেছে?

উত্তর: ব্যাগটির ভেতরে আমাদের চারদিকে থাকা বায়ু ঢোকার জন্য ফুলে উঠেছে।

প্রশ্ন: খালি বোতল জলে ডোবালে জল থেকে বুদবুদ বেরোচ্ছে কি? যদি বেরোয়, কেন?

উত্তর: হ্যাঁ, বুদবুদ বেরোচ্ছে। কারণ বোতলের ভেতরের বায়ু বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে।

প্রশ্ন: মাটির ঢেলা জলে ফেললে জল থেকে বুদবুদ বেরোচ্ছে কি? যদি বেরোয়, কেন?

উত্তর: হ্যাঁ, বুদবুদ বেরোচ্ছে। কারণ মাটির ঢেলার ভেতরের বায়ু বেরিয়ে আসছে ও সেই শূন্য জায়গায় জল দিয়ে পূর্ণ হচ্ছে।

প্রশ্ন: এই কার্যগুলোর থেকে আমরা কী বুঝতে পারি?

উত্তর: এই কার্যগুলোর থেকে আমরা বুঝতে পারি যে শূন্য বোতল, কৌটা বা মাটির টুকরোর ভেতরেও বায়ু থাকে। অন্যান্য সামগ্রীর মতোই বায়ুও জায়গা দখল করে থাকে।

পৃষ্ঠা ৫৫ – চিন্তা করে বলি এসো

প্রশ্ন: রান্নাঘরে মাংস রান্না করলে আমরা দূর থেকে গন্ধ পাই কেন?

উত্তর: বায়ু যেকোনো জিনিসের গন্ধ ছড়ায়, তাই রান্নাঘরের গন্ধ বায়ুর মাধ্যমে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

পৃষ্ঠা ৫৬ – ক্রিয়াকলাপ ১

প্রশ্ন: বায়ু কীভাবে দূষিত হয়? ছবি দেখে শূন্যস্থানে লেখো।

উত্তর:
১. কারখানা থেকে নির্গত ধোঁয়ার ফলে বায়ু দূষিত হয়।
২. যানবাহন (বাস, ট্রাক) থেকে নির্গত ধোঁয়ার ফলে বায়ু দূষিত হয়।

প্রশ্ন: দূষিত বায়ুতে শ্বাস নিলে কী হয়?

উত্তর: দূষিত বায়ুতে শ্বাস নিলে আমাদের অসুখ-বিসুখ হতে পারে, যেমন—মাথাব্যথা, চর্মরোগ, চোখের অসুখ, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি।

পৃষ্ঠা ৫৭ – এসো লিখি

প্রশ্ন: বায়ু কীভাবে নির্মল করে রাখতে পারি?

উত্তর: অধিক পরিমাণে গাছপালা রোপণ করে বায়ু নির্মল করে রাখা যায়। এছাড়াও কল-কারখানার ধোঁয়া লম্বা চিমনির মাধ্যমে উপরে ছেড়ে দিয়ে, আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে এবং প্লাস্টিক ও রাবার না জ্বালিয়ে আমরা বায়ু নির্মল রাখতে পারি।

পৃষ্ঠা ৫৭ – অনুশীলনী

১। উত্তর লেখো

(ক) প্রশ্ন: দূষিত বায়ু থেকে সৃষ্টি হয় এমন তিনটি অসুখের নাম লেখো।

উত্তর: দূষিত বায়ু থেকে সৃষ্টি হয় এমন তিনটি অসুখ হলো মাথাব্যথা, চর্মরোগ ও সর্দি-কাশি।

(খ) প্রশ্ন: জলজ প্রাণীরা কোথা থেকে শ্বাস নেয়?

উত্তর: মাছ, কচ্ছপ প্রভৃতি জলজ প্রাণীরা জলে দ্রবীভূত হয়ে থাকা বায়ু থেকে শ্বাস নেয়।

(গ) প্রশ্ন: বায়ুর উপস্থিতি অনুভব করতে পারা দুটি কার্য লেখো।

উত্তর: বেলুন ফোলালে এবং ঘুড়ি ওড়ালে বায়ুর উপস্থিতি অনুভব করা যায়।

২। শুদ্ধ উত্তর বের করে ‘✓’ চিহ্ন দাও

(ক) আতশবাজি পোড়লে বায়ু দূষিত হয় / হয় না।

(খ) মাটির ভিতরে বায়ু থাকে / থাকে না।

(গ) বায়ু আমরা দেখতে পাই / অনুভব করি।

(ঘ) বেঁচে থাকার জন্য গাছপালার বায়ুর প্রয়োজন আছে / নেই।

৩। প্রশ্ন: একটি ইটের টুকরো জলে ফেলে দিলে কেন বুদবুদ ওঠে?

উত্তর: ইটের টুকরোর ভেতরেও বায়ু থাকে। তাই জলে ফেলে দিলে সেই বায়ু বুদবুদ আকারে বেরিয়ে আসে এবং সেই শূন্য জায়গায় জল পূর্ণ হয়।

৪। আঁকার কাজ

৪ নম্বর প্রশ্নটি আঁকার কাজ।

৫। প্রশ্ন: বায়ু দূষিত না হওয়ার জন্য কী কী ব্যবস্থা হাতে নেবে লেখো।

উত্তর: বায়ু দূষিত না হওয়ার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া উচিত:

১. কল-কারখানা থেকে নির্গত ধোঁয়া ফিল্টারযুক্ত লম্বা চিমনি দিয়ে উপরে ছাড়া উচিত।

২. পচা জিনিস বা আবর্জনা ডাস্টবিনে ফেলা উচিত।

৩. প্লাস্টিক ও রাবারজাতীয় সামগ্রী জ্বালানো উচিত নয়।

৪. অধিক পরিমাণে গাছপালা রোপণ করা উচিত।

—

SEO Title: আমাদের চারপাশের বায়ু Class 3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top